মৈ-ত্রি পদ্ধতি কি?

আপনার শরীর, মন ও আত্মার সন্ধিস্থাপন করুন এবং আরোগ্যলাভ করুন।
মৈ-ত্রি পদ্ধতি হল পরিষ্কার এবং সমন্বয় করার একটি গভীর পদ্ধতি যেখানে গভীরভাবে উপবিষ্ট অবচেতন অবরোধগুলি সরানো হয়, এমনকি আমাদের অস্তিত্বের সূক্ষ্মতম স্তর – কার্যকারণ শরীর – যেখানে কর্মফলের প্রভাবের বীজ সঞ্চিত হয়- সেখান থেকেও এগুলি সরানো হয় । যদিও এই পরিষ্কারের পদ্ধতি এনার্জির গভীরে পৌঁছে যায়, তবুও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মৈ-ত্রি পদ্ধতি কর্মফলের ভাগ্যের দিকটিতে হস্তক্ষেপ করে না (যেহেতু ভাগ্য আত্মা অবস্থায় বেছে নেওয়া হয়েছে, সেটি আমাদের মনের জন্য যতই আনন্দদায়ক বা অপ্রীতিকর হোক না কেন। )
Mai-Tri Method, for the practitioner, is meditation with a purpose.
Through extreme concentration (Dharana) during the process, the practitioner then reaches the meditative state (Dhyana), where there is no existence of the practitioner as such and he/she only operates as the pure conduit to carry the energy flowing through Mohanji’s consciousness, from the Source itself.

This enables the healing to happen, depending on the karmic allowance and the client’s receptivity & free will. Hence Mai-Tri is a Meditation with purpose and is a sadhana (spiritual practice) for a practitioner.

মৈ-ত্রি শব্দের অর্থ

” মৈ-ত্রি” শব্দের প্রকৃত অর্থ হল বন্ধুত্ব, সাহচর্য, সহযোগিতা বা সহজভাবে একতা |
মৈ মানে মা । মা শব্দটি নিঃশর্ত ভালবাসা, সুরক্ষা, যত্ন, আবেগের সামঞ্জস্য, ধারাবাহিকতা, জীবন, সৃষ্টি ইত্যাদির প্রতিনিধিত্ব করে । গর্ভে যে ভাসমান অবস্থার অভিজ্ঞতা হয় মা শব্দ সেটিরও প্রতিনিধিত্ব করে । সৃষ্টির পাশাপাশি নিরাময়ের ও প্রতিনিধিত্ব করে মাতৃগর্ভ । সমস্ত প্রজাতি নির্বিশেষে একটি শিশু তার মায়ের সাথে সান্ত্বনা, আরাম, স্বাধীনতা এবং শান্তি খুঁজে পায় । প্রতিটি শিশু সর্বদা তার মাতৃসঙ্গের জন্য কামনা করে । মায়ের নিছক উপস্থিতি নিজেই সন্তানের জন্য নিরাময়কারী । মাতৃত্ব শিশুর উপর স্বতঃস্ফূর্ত নিরাময় প্রভাব ফেলে । এই নিরাময় প্রশান্তিদায়ক এবং প্রেমময়, কারণ মাতৃ শক্তি বাধাগুলিকে মুক্তি দেয় এবং নিরাময় ঘটতে দেয় ।
“ত্রি” ত্রিত্বের প্রতিনিধিত্ব করে । সৃষ্টির তিনটি দিক হল জন্ম, জীবন ও মৃত্যু । ট্রিনিটি তিনটি শক্তিকেও প্রতিনিধিত্ব করে – ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি (বা সচেতনতার শক্তি) এবং কর্মের শক্তি (বা সৃষ্টির শক্তি)। সুতরাং, ত্রি শব্দটি অস্তিত্বের সমস্ত দিকের প্রতিনিধিত্ব করে । যখন বিশুদ্ধ এবং চিরন্তন শক্তির উৎস সৃষ্টির ইচ্ছা শক্তির সাথে একত্রিত হয়, তখন জীবন ঘটে। তাই, প্রতিটি অস্তিত্বের নর-নারী দিকগুলো সৃষ্টির পাশাপাশি নিরাময়ে একত্রিত।

স্ব-আরোগ্য লাভে মোহনজীর বক্তব্য

"আরোগ্য বা নিরাময় সৃষ্টির একটি অংশ । নিরাময়, পুনরুজ্জীবন এবং পুনঃশক্তিসঞ্চার হল পার্থিব অস্তিত্বের যে বুনন তার সাথে গভীরভাবে সংযুক্ত এক একটি দিক । নিরাময় স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যতক্ষণ না মন এটি প্রতিরোধ করে । স্বতঃস্ফূর্ত নিরাময় ঘটে যখন আমরা প্রকৃতিকে বাধা ছাড়াই কাজ করার অনুমতি দিই । নিরাময়কারীরা (বা হিলার যারা) শুধুমাত্র পরিকল্পনা করে যাতে আরোগ্যলাভ হয়, তারা নিরাময় সঞ্চালিত করে এই উদ্দেশ্য, যিনি রোগী তিনি এটি ঘটতে অনুমতি দেন |

আমরা সবাই প্রাকৃতিক নিরাময়কারী; প্রত্যেক পুরুষ, মহিলা এবং শিশুর স্বাভাবিকভাবেই নিজেদের সুস্থ করার ক্ষমতা আছে। সমস্ত পাখি, প্রাণী এবং সরীসৃপ নিজেকে নিরাময় করে | নিরাময় আমাদের গঠনপ্রকৃতির একটি অংশ ।”

সুবিধা

এই পদ্ধতিটি সমস্ত স্তরে স্ব-নিরাময় এবং অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধারের দিকে পরিচালিত করে । প্রতিটি মৈ-ত্রি বৈঠকের তিনটি অংশ রয়েছে, যার মধ্যে প্রত্যেকের একটি স্বতন্ত্র সুবিধা রয়েছে:
শৈশব থেকে শুরু করে বর্তমান জীবনে সংগৃহীত বেদনাদায়ক ছাপ ও স্মৃতি এবং তাদের প্রভাবগুলি পরিষ্কার করা
অবচেতন মন থেকে অতীতের ছাপ পরিষ্কার করা;
ব্লকেজ বা বাধা অপসারণ এবং এর মাধ্যমে শক্তি প্রবাহ উন্নত করার জন্য শরীরের কেন্দ্রীয় মধ্যরেখা পরিষ্কার করা।
এই গভীর নিদর্শনগুলি প্রকাশিত হওয়ার সাথে সাথে মনের স্তরে স্বচ্ছতা আসে । এইভাবে মৈ-ত্রি গ্রহণকারীকে ভারসাম্যহীনতা সৃষ্টিকারী মূল লক্ষণগুলি সম্পর্কে সচেতন হতে এবং কোন অস্বাস্থ্যকর অভ্যাস, আচরণ এবং চিন্তার ধরণগুলি পরিবর্তন করা প্রয়োজন তা বোঝার ক্ষমতা দেওয়া হয় । মৈ-ত্রির পরে, যখন ভিতরের অনেক ওজন কমে যায়, তখন গ্রহণকারীর শরীর, মন এবং আত্মা একাত্ম হয় এবং স্ব-নিরাময়ের অবস্থায় প্রবেশ করে ।
পৃথক মৈ-ত্রি সেশনগুলি ছাড়াও, মৈ-ত্রি পদ্ধতির একটি গ্রুপ বা দলবদ্ধ সংস্করণ রয়েছে, যা শুধুমাত্র নির্বাচিত অভিজ্ঞ মৈ-ত্রি অনুশীলনকারীদের দ্বারা পরিচালিত হয় । দলবদ্ধ সেশনের একটি ভিন্ন গতিশীলতা এবং পদ্ধতি আছে । এগুলি ব্যক্তিগতভাবে বা অনলাইনে করা যেতে পারে, সুরক্ষা এবং কার্যকারিতার জন্য মোহনজির সূক্ষ্ম উপস্থিতির আহ্বান করা হয়। এখানে কোনো চক্রের ওপর হাত স্থাপন করার ব্যাপার নেই, মৌখিক নির্দেশিকার উপর ভিত্তি করে শুধুমাত্র শক্তি বা এনার্জির কাজ হতে থাকে | এই সেশনের সময় দলবদ্ধ শক্তি খুব শক্তিশালী থাকে এবং পরিষ্কার করার প্রক্রিয়া গভীর হয় ।
ব্যক্তিগত সেশন ৩০ মিনিট দীর্ঘ হয় । সামগ্রিকভাবে, ব্যাখ্যা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সহ মিটিংটি এক ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে | গ্রুপ বা দলবদ্ধ সেশনগুলি ৬০ থেকে ৯০ মিনিটের হতে পারে ।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন

কে মৈ-ত্রি পদ্ধতি সঞ্চালন করতে পারেন?
মৈ-ত্রি পদ্ধতিটি সূচনাকৃত অনুশীলনকারীদের দ্বারা সঞ্চালিত হয় যারা মোহনজির চেতনার সাথে সংযোগ স্থাপন করে, তাদের হাতের তালুর মাধ্যমে শরীরের সামনে এবং পিছনের দিক থেকে প্রাপকের চক্রগুলিতে (শক্তি কেন্দ্র) শক্তি প্রেরণ করে।
কে মৈ-ত্রি পদ্ধতির অভিজ্ঞতা অর্জন করতে পারে ?
মৈ-ত্রি পদ্ধতি সব বয়সের ব্যক্তিরা অনুভব করতে পারেন – ছোট শিশু (5 বছর বা তার বেশি বয়সী) থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত, স্বাস্থ্যের যেকোনো অবস্থায় এটির অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন । গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য, মৈ-ত্রি মৃদু হয় এবং এটি প্রাথমিকভাবে স্বাস্থ্যের উদ্দেশ্যে, পুনরুজ্জীবন এবং সুরক্ষার জন্য করা হয় ।

অর্থপ্রদান / শক্তি বিনিময়

এনার্জি এক্সচেঞ্জের বা শক্তি বিনিময়ের সম্মান দেওয়া মৈ-ত্রি পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক। মৈ-ত্রি অনুশীলনকারীরা যে পরিমাণ অর্থ পান তার অর্ধেক মানুষ এবং অন্যান্য সংবেদনশীল প্রাণীদের খাওয়ানোর জন্য বরাদ্দ করা হয় । নিঃস্বার্থ সেবার মাধ্যমে অন্য সত্তার ক্ষুধা মেটানো মৈ-ত্রি পদ্ধতির পরিচ্ছন্নতা ও ভারসাম্যের প্রভাবের গভীরতা বাড়ায় । এই শক্তি বিনিময়ের পরিমাণ সরাসরি নির্বাচিত মৈ-ত্রি অনুশীলনকারীর সাথে নিশ্চিত করে কথা বলে ঠিক করতে হবে ।

প্রশংসাপত্র

কিভাবে একটি মৈ-ত্রি সেশন বুক করবেন

আপনি যদি একটি মৈ-ত্রি সেশন বুক করতে চান বা কোনো অতিরিক্ত প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে নির্দ্বিধায় যোগাযোগ করুন|